১. রিফান্ড নীতিমালা
আমরা মূলত ডিজিটাল সেবা প্রদান করি। তাই কোনো সেবার ডেলিভারি শুরু হয়ে গেলে বা সেবা সম্পন্ন হয়ে গেলে সাধারণত রিফান্ড প্রযোজ্য হয় না।
২. যেসব ক্ষেত্রে রিফান্ড বা সমাধান প্রযোজ্য হতে পারে
নিন্মোক্ত ক্ষেত্রে রিফান্ড বা উপযুক্ত সমাধান প্রদান করা হতে পারে:
৩. যাচাই ও সমাধান প্রক্রিয়া
উপরের যেকোনো ক্ষেত্রে বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজন অনুযায়ী সমাধান, পুনরায় সেবা প্রদান অথবা রিফান্ড প্রদান করা হবে।
৪. রিফান্ড প্রসেসিং চার্জ
আমরা SSLCommerz-এর মাধ্যমে পেমেন্ট গ্রহণ করে থাকি। তাই অনুমোদিত রিফান্ডের ক্ষেত্রে 2.5% প্রসেসিং চার্জ প্রযোজ্য হবে।
৫. রিটার্ন নীতি
যেহেতু আমরা ডিজিটাল সেবা প্রদান করি, তাই প্রচলিত অর্থে পণ্য ফেরত প্রযোজ্য নয়। তবে যদি সেবায় কোনো ত্রুটি, অসম্পূর্ণতা বা বর্ণনার সঙ্গে অমিল থাকে, তাহলে আমাদের টিম বিষয়টি পর্যালোচনা করে যথাযথ সমাধান প্রদান করবে।
৬. ডেলিভারি সময়সীমা অতিক্রম হলে
আমাদের সেবার সর্বোচ্চ সময়সীমা এক মাস। যদি এই সময়ের মধ্যে কাজ সম্পন্ন না হয়, তাহলে গ্রাহক প্রয়োজনীয় যাচাই সাপেক্ষে রিফান্ড বা উপযুক্ত সমাধান পাওয়ার জন্য আবেদন করতে পারবেন।
৭. যোগাযোগ
রিফান্ড, সেবা বা নীতিমালা সংক্রান্ত যেকোনো সহায়তার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন:
মোবাইল: 01969598055
ইমেইল: support@insafboost.com